ঢাকা
logo
প্রকাশিত : May 15, 2025

সরকারের ব্যাংকঋণ নির্ভরতা কমছে

আগামী অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্য হারে কমাতে যাচ্ছে সরকার। বাজেট-ঘাটতি কমাতে এবং বাজেটের আকার কিছুটা ছোট করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা প্রায় ২৫ শতাংশ কমিয়ে ১ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। চলতি অর্থবছরের বাজেট-ঘাটতিও কমে ২ লাখ ২৬ হাজার কোটি টাকায় নেমে আসতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

অর্থমন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগামী বাজেটের ঘাটতি মোকাবিলায় সরকার দেশীয় উৎসের পরিবর্তে বিদেশি ঋণের ওপর বেশি নির্ভর করবে। কারণ বিদেশি ঋণের সুদের হার তুলনামূলকভাবে কম। আগামী বাজেটের আকার দাঁড়াতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। সাম্প্রতিক সময়ে এই প্রথম বাজেটের আকার সংকুচিত হতে যাচ্ছে।

‘মধ্যরাতের অধ্যাদেশ’ বাতিলে সারাদেশে কলম বিরতি‘মধ্যরাতের অধ্যাদেশ’ বাতিলে সারাদেশে কলম বিরতি অর্থনীতিবিদরা বলছেন, বাজেট-ঘাটতির লক্ষ্যমাত্রা কমানোর সঙ্গে ব্যাংকঋণ কমানো যুক্তিযুক্ত। সরকার যদি প্রচুর পরিমাণে ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে বেসরকারি খাতের জন্য ঋণপ্রাপ্তি কঠিন হয়ে পড়ে। বর্তমানে ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার অনেক বেশি। ফলে ব্যাংকগুলো সরকারের কাছে ঋণ দিতে অগ্রহী হয়ে পড়েছে।

সম্প্রতি সরকারি ক্রয়সংক্রান্ত পরামর্শক কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 'আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে বা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না। এই বাজেট বাস্তবায়নযোগ্য হবে।' তিনি আরো জানান, বাজেটে বড় ঘাটতি থাকবে না এবং মেগা প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণ থেকেও বিরত থাকবে সরকার। গত কয়েক বছর ধরে ব্যাংকঋণের মাধ্যমে বাজেটের আকার বেড়েছে, যদিও রাজস্ব আয় খুব একটা বাড়েনি। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সরকারের অভ্যন্তরীণ ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৪২ হাজার ৫০৭ কোটি টাকা, যা ২০২১ সালের জুনে ছিল ৭ লাখ ২২ হাজার ৫৯১ কোটি টাকা।

জুনের মধ্যে আইএমএফের ১৩০ কোটি ডলার পাওয়ার আশা করছে অর্থ মন্ত্রণালয়জুনের মধ্যে আইএমএফের ১৩০ কোটি ডলার পাওয়ার আশা করছে অর্থ মন্ত্রণালয় ২০২৫-২৬ অর্থবছরে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে, যার মধ্যে ২১ হাজার কোটি টাকা আসবে ব্যাংকবহির্ভূত উৎস থেকে; যেমন-সঞ্চয়পত্র এবং ব্যক্তি ও করপোরেটদের কাছে ট্রেজারি বন্ড বিক্রির মাধ্যমে।

চলতি অর্থবছরের মূল বাজেটে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা, যা কমিয়ে ১ লাখ ১৭ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে ব্যাংক থেকে ঋণের পরিমাণ ছিল মূল বাজেটে ১ লাখ ৩৭হাজার ৫০০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমে ৯৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

তবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে মাত্র ১৫ হাজার ৫৩১ কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। এর প্রধান কারণ এডিপি বাস্তবায়নের ধীরগতি। এই সময়ে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি; বরং ৫৯ হাজার ৪৮৬ কোটি টাকা পরিশোধ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram