ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৩
logo
প্রকাশিত : মে ৮, ২০২৫

গণহত্যার বিচার না হলে আরও ভয়ংকর রূপে ফিরবে ফ্যাসিবাদ: জামায়াত আমীর

জুলাই-আগস্টের গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ আরও ভয়ংকর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৮ মে) ভোরে আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

জামায়াত আমীর বলেন, দেশের মানুষ এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত। যারা মজলুম ও গণহত্যার শিকার তারা ন্যায় বিচার না পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।

এসময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে স্মরণ করে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি মজলুমের পাশে দাড়াতেন। ষড়যন্ত্রের শিকার হয়ে আব্দুর রাজ্জাক দেশ ছাড়তে বাধ্য হন বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন। এছাড়া জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক দ্রুত সময়ের মধ্যে ফিরে পাওয়ার আশাবাদও ব্যাক্ত করেন জামায়াত আমীর।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram