ঢাকা
logo
প্রকাশিত : May 3, 2025

চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছে হেফাজতের নেতাকর্মীরা

নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে শুরু হয় এ মহাসমাবেশ আর চলবে বেলা ১টা পর্যন্ত।

এদিন ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে সকাল ৭টার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।

এর আগে শুক্রবার বিকেলে মঞ্চসহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনটির নেতারা। এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত তিনটি পয়েন্ট ধরে সমাবেশস্থলে আসার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ। সমাবেশকে কেন্দ্র করে এর আগেই রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় মিছিল ও গণসংযোগ করেছে হেফাজতের নেতাকর্মীরা। তারা মিছিল থেকে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং দেশের ধর্মপ্রাণ জনতাকে কর্মসূচিতে যোগ দিয়ে ‘ইসলাম ও ন্যায়বিচারের’ পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram