ঢাকা
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৯
logo
প্রকাশিত : মে ২, ২০২৫

দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত: তারেক রহমান

দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে। জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। এছাড়া করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।

তিনি বলেন, বিগত বছরে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক দলকে জনগণের আদালতে তোলার ব্যবস্থা অন্তর্বর্তী সরকারকেই করতে হবে।

জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা দিতে জনগণের নির্বাচিত সরকার দরকার মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে স্বাধীনভাবে ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram