ঢাকা
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৫
logo
প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২৫

ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়সীমাই গ্রহণযোগ্য: জামায়াত আমির

ভোট নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বেঁধে দেওয়া সময়সীমাই গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, অনেক কষ্টে যে পরিবেশ এসেছে, তাতে কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। নইলে সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা সেই নির্বাচন চাই না। এসময় জুলাইয়ে হত্যার বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সংস্কারের প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো এতে সহায়তা না করলে, কাঙ্ক্ষিত নির্বাচন না হলে, এই দায় দলগুলোকেই নিতে হবে।

জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে সম্মানের পরিবেশ তৈরি করতে হবে। জিতে গেলে সুষ্ঠু, হেরে গেলে দুষ্টু- এই মানসিকতা পরিহার করতে হবে৷ প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সেই সময় গ্রহণযোগ্য। তা যেন পেরিয়ে না যায় সেই বিষয়ে আমরা সতর্ক থাকব।

এর আগে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিল বিএনপি। সেখানে দলটি জাতীয় নির্বাচনের সময়-তারিখ বা সুনির্দিষ্ট রোডম্যাপ বিষয়ে আলোচনা করে। প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে যে আলাপ হয়ে তা নিয়ে তারা সন্তুষ্ট না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram