ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২২
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৫

ভারতে ওবায়দুল কাদেরের মুখঢাকা ছবিটি নিয়ে যা জানা গেল

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

সরকার পতনের পর বিভিন্ন অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের বহু নেতা-কর্মীকে আটক করে। কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আবার কেউ আত্মগোপনে রয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভারতে প্রথমবার দেখা গেছে এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে। ছবিতে একটি হাসপাতালসদৃশ ভবনের সামনে ওবায়দুল কাদেরকে মুখ ঢাকা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এই ছবিসহ একটি পোস্টের ক্যাপশনে লেখা আছে, ‘পলাতক আসামী আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নয়াদিল্লীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে সেখানে একজন সাংবাদিক তাকে দেখে ছবি তুলতে গেলে সে তার মুখটা ঢেকে রাখার অপচেষ্টা করে…. . অচিরেই তাকে দেশে এনে হত্যার বিচার করা হোক……।’

ছবিটির যথার্থতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের সহায়তা নেওয়া হয়। দেখা যায়, একাধিক ফেসবুক অ্যাকাউন্টে একই ছবি ছড়ানো হলেও কোথাও নির্ভরযোগ্য উৎস উল্লেখ নেই। ওবায়দুল কাদেরের অফিসিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো পোস্ট দেখা যায়নি।

ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা শনাক্ত করতে একাধিক চেকিং টুল ব্যবহার করা হয়। এর মধ্যে ইজইটএআই নামক একটি টুলের বিশ্লেষণে ছবিটির ৯৪ শতাংশ সম্ভাবনায় এআই দিয়ে তৈরি হওয়ার প্রমাণ মেলে।

ফলে, বলা যায়-ভারতে ওবায়দুল কাদেরের উপস্থিতি নিয়ে যেসব দাবি করা হয়েছে, তার ভিত্তি বাস্তব নয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি কৃত্রিমভাবে তৈরি, বাস্তব নয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram