ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩১
logo
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৫

সিসিইউতে ভর্তি বিএনপি নেতা বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে সোনাইমুড়ী থেকে ঢাকায় নেওয়ার পথে নগরীর ঝাউতলা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গ্রামের বাড়ি থেকে আসার পথে রাস্তায় বমি হয়েছে, ব্লাড প্রেশার বৃদ্ধি পেয়েছিল। দ্রুত কুমিল্লার একটি হাসপাতালে নেওয়ার পর ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান শায়রুল।

জানা গেছে, বরকত উল্লাহ বুলু ঈদুল ফিতরের পরের দিন থেকে নিজ নির্বাচনী এলাকায় টানা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পরও বেশ কয়েকটি রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু তিনি গত শনিবার দুপুর থেকে জ্বরে আক্রান্ত। রোববার সকাল থেকে তার শ্বাসকষ্টজনিত রোগ প্রকট আকার ধারণ করে। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram