ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2025

অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সিআইসি গত শনিবার (২২ মার্চ) দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে।

একই চিঠিতে অভিনেতার শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাদেরও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত এনবিআরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মাহফুজ আহমেদ, ইসরাত জাহান এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত যেকোনো মেয়াদি আমানত হিসাব (এফডিআর, এসটিডিসহ), সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্রসহ অন্যান্য সঞ্চয় এবং বিনিয়োগসংক্রান্ত হিসাব থাকলে ২০১৭ সালের ১ জুলাই থেকে বর্তমান সময় পর্যন্ত হালনাগাদ বিবরণীসহ সাত দিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিআইসি হুঁশিয়ারি দিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের এককালীন ৫০ হাজার টাকা এবং পরবর্তী প্রতিদিনের জন্য ৫০০ টাকা করে জরিমানা আরোপ করা হবে।

অন্যদিকে, জি এম কাদের ও তার স্ত্রীর নামে পরিচালিত যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের (লিমিটেড কোম্পানি ব্যতীত) হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবগুলোর সর্বশেষ স্থিতিসহ একটি পরিপালন প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram