ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০২
logo
প্রকাশিত : মার্চ ২০, ২০২৫

এই সরকার দ্রুত বিদায় নিলেই মঙ্গল: জি এম কাদের

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি স্মরণকালে কেউ দেখেনি। পুলিশ প্রশাসনকে ঢালাওভাবে স্বৈরাচারের দোসর আখ্যা ও মামলা মোকদ্দমা দিয়ে নিস্ক্রিয় করে ফেলা হয়েছে— এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর মিরপুরের কাফরুলে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকারের দ্রুত বিদায় নেয়া দেশ ও জাতির জন্য মঙ্গল।

এসময় ইফতার মাহফিলে হামলা করে এক দল জনতা। হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কি না, সেই সন্দেহও প্রকাশ করে জিএম কাদের বলেন, এই সরকার নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করবে। আমাদের সাথে বৈষম্য করে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। শুধু মিছিল মিটিং নয়, এই সরকারের আমলে ইফতার পার্টিও করতে দিচ্ছে না।

এসময় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীসহ ঢাকা উত্তর মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram