ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৬
logo
প্রকাশিত : মার্চ ১৭, ২০২৫

রাজধানীতে আ’লীগের ঝটিকা মিছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।সোমবার (১৭ মার্চ) সকাল ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল -৫ এর সামনে দিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মিছিলে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন। মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েনF

এ সময় তারা ‘শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানান স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন।

এ সময় নেতাকর্মীরা বলেন, এই অবৈধ সরকারের গ্রেফতার আতঙ্কে আমরা ঝটিকা মিছিল করতে বাধ্য হয়েছি। দেশব্যাপী আমাদের হাজারও নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। তবে এই সরকার যাই করুক, খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে ইনশাআল্লাহ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram