ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৫
logo
প্রকাশিত : মার্চ ৬, ২০২৫

ভাষানটেকে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ভাষানটেকের বিআরবি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে চেষ্টা চালায়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে পনেরো মিনিটের মধ্যে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেখানে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু জানায়নি ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু ঘর পুড়ে গেছে।

এরআগে গতকাল বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহজাদপুর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram