

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের সহযোগিতায়, FIVDB কর্তৃক বাস্তবায়িত “Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)” প্রকল্পের আওতায় “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে হিজল পরিবেশ ক্লাব ও FIVDB-এর যৌথ আয়োজনে, বিশ্ব পরিবেশ দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বুধবার সকাল ১২টায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ে, SMART প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার, জহির উদ্দিন মোহাম্মদ ফিরোজ'র সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মো. মোফাজ্জল হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, IFSP, FIVDB-এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ এবং শাখা ব্যবস্থাপক মো. রাফিকুর রহমান, শান্তিগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, নবনির্বাচিত শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার।
এছাড়াও SMART প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, আ. রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, হিজল পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দ, SMART প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণের গুরুত্ব এবং টেকসই উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ ক্লাবের সদস্য এবং SMART প্রকল্পের উপকারভোগীসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি ও আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে এবং অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
