ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৪
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৫

রমজান মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নির্দেশনা

পবিত্র রমজান মাসে ইফতার এবং সাহরির সময়ও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের সেবা যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১ মার্চ) রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইফতার ও সেহরির সময় কোনো সেবা বন্ধ রাখা যাবে না। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিমানবন্দরের সব গেট খোলা ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

বিমানবন্দরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে ইফতার ও সাহরির সময়।

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, জরুরি পরিষেবাগুলো সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মরত স্টাফদের জন্য ডিউটি ডেস্ক ও কাউন্টারে ইফতারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে, যাতে সেবা প্রদান ব্যাহত না হয়।

পরিচালক বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রমজান মাসে যাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে চাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram