ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৫

জনসমর্থন কাজে লাগাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: নুর

সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগ সরকারের অনেকেই দেশব্যাপী অপকর্ম করছে— এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে, এমনটাও মনে করেন না নুর। বলেন, বর্তমান সরকারের জনসমর্থন অনেক থাকলেও তারা তা কাজে লাগাতে পারে নি।

নুর বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আবারও রাজত্ব গড়ে তোলার চেষ্টা করছে। ডিএমপি পুরোপুরি সক্রিয় না হলে দেশের অবস্থা আরও খারাপ হবে।

তিনি বলেন, পতিত সরকারের অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের গ্রেফতার না করতে পারলে তারাও সরকারকে বেকায়দায় ফেলতে পারে। বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে- এটা অনেকেই প্রমাণ করতে চাচ্ছে।

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশি-বিদেশি এজেন্সি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ আনেন নুর। এই বিদেশি অপতৎপরতা মোকাবিলায় পুলিশকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram