ঢাকা
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৫

দলে যোগ দিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে : রিফাত রশিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কেউ নতুন রাজনৈতিক দলে যোগ দিতে চাইলে সংগঠনের পদ ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন সংগঠনটির সহ-সমন্বয়ক রিফাত রশিদ‌। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তালিকা প্রকাশ করা হয়।

রিফাত রশিদ‌ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো একটি রাজনৈতিক দল বা সংগঠন হয়ে উঠবে না।

এটি অরাজনৈতিক সংগঠন হয়ে থাকবে। এটি একটি আমব্রেলা সংগঠন। এটি রাজনৈতিক পরিসর নির্মাণে কাজ করবে।
তিনি বলেন, আমরা প্রথম থেকেই একটা কথা বলে আসছিলাম যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিসরও গঠন করতে চায়। তারই একটি পদক্ষেপ নতুন রাজনৈতিক দল।

‘আমরা একটা কথা স্পষ্ট করে দিতে চাই, যারাই সরাসরি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে চান তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালিকাভুক্ত পদ থেকে সরে গিয়েই সেটা করতে হবে।’ বলেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram