ঢাকা
logo
প্রকাশিত : December 19, 2024

নিজেরা সংযত ও ঐক্যবদ্ধ থাকলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্নের দেশ গঠন সম্ভব: তারেক রহমান

নরসিংদী প্রতিনিধি: দেশে দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, তাই দেশ ও জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

আজ বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলার মাধবদীর হেরিটেজ রিসোর্টে নেতা-কর্মীদের উদ্দেশ্যে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গণতন্ত্র বলতে যা বোঝায় তা নিশ্চিতে একমাত্র বিএনপিই কাজ করে যাচ্ছে। এখনো এ দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। নিজেরা সংযত ও ঐক্যবদ্ধ থাকলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্নের দেশ গঠন সম্ভব বলেও জানান তারেক রহমান।

এ সময় ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, দেশ পরিবর্তনের জন্য দফাগুলো সামনে নিয়ে কাজ করছে তার দল। বিএনপির সাথে আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিলো সবার মতামত নিয়েই ৩১ দফা তৈরি করা হয়েছে। ভালো প্রস্তাব পেলে অবশ্যই আরও দফায় সংযোজন করা হবে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যেকোন মুল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেয়ার জন্য জনগণের পিছনে ঘুরতে হবে। জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচার পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক ও বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালায় তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, সাবেক সাধার সম্পাদক তোফাজল হোসেন মাষ্টারসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram