ঢাকা
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৪

কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না: আমীর খসরু

কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডক্টরস অ্যাসোসিযেশন ড্যাব আয়োজিত জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় তিনি বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোন সংস্কারই কাজে আসবে না। দলের ঘেষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সাথে দেখা করে তাদেরকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram