ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2024

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’, ৪০০ ছাড়াল একিউআই স্কোর

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৪০০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। সোমবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এসময় ৬৫৩ একিউআই স্কোর নিয়ে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে সাভারের হেমায়েতপুরে।

দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৫৯৭)। এর পরেই রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৪৮১), পশ্চিম নাখালপাড়া সড়ক (৪৪১), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (৪০০), মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (৩৫৬), কল্যাণপুর (৩৪২), পীরেরবাগ রেললাইন (৩৩৯), গুলশান লেক পার্ক (৩৩০)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৫৫ গুণ বেশি।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে আইকিউএয়ারের পরামর্শ হলো বাইরে বের হলে মাস্ক পরিধান করা, বাইরে শরীরচর্চা না করা, ঘরের দরজা-জানালা বন্ধ রাখা।

সোমবার সকালে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ৩৯৪ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৫৮) এবং মঙ্গোলিয়ার উলানবাটর (২৪১)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram