ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৪

নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের নির্দেশনা

আগামী ত্রয়োদশ নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল বিমান বন্দরে পৌঁছিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

তারেক রহমান কবে দেশে ফিরবেন? এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে। মামলাগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশী এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে, তাদের সভায় যোগ দিয়েছি। সেখানের প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে।

তারেক রহমানের কাছ থেকে কী বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনারা (দেশবাসী) ধৈর্য ধরবেন। ছাত্র-জনতার আন্দোলনে একটা বিশাল বিজয় এসেছে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুণঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যুনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram