ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2024

ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম, জাতীয় সম্মেলন ৩০ নভেম্বর

ভাঙনের ঠিক ৪ বছরের মাথায় ফের ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। এ লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনে ঢাকায় জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সব ঠিক থাকলে আগামী ৩০ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দলটির পক্ষে মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভা হয়। এ সভায় আগামী ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় সম্মেলন রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে করার সিদ্ধান্ত হয়েছে।

সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় কো-চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বর্ধিত সভায় ভেঙে দুই ভাগ হয় গণফোরাম। একাংশের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন, অপর অংশের নেতৃত্ব দেন মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে প্রায় চার বছর পর গত ২৮ আগস্ট আবারও এক হওয়ার ঘোষণা দেয় দুই অংশ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram