ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৪
logo
প্রকাশিত : জুন ২৬, ২০২৫

রাশমিকার তুলনা শ্রীদেবীর সঙ্গে

অভিনেত্রী রাশমিকা মান্দানা-ধানুশ অভিনীত ‘কুবেরা’ মুক্তি পেয়েছে গত ২০ জুন। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এটি। মুক্তির প্রথম চার দিনেই ৬৫ কোটি রুপি আয় করেছে তামিল ও তেলুগু ভাষার সিনেমাটি। এদিকে ‘কুবেরা’র সফলতার সঙ্গে প্রশংসায় ভাসছেন দক্ষিণী সুন্দরী রাশমিকাও।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘কুবেরা’র সাফল্য উদ্‌যাপনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ধানুশ, চিরঞ্জীবী ছাড়াও অতিথি হয়ে এসেছিলেন দক্ষিণি সুপারস্টার নাগার্জুন। আর এদিন চিরঞ্জীবী ও নাগার্জুন প্রশংসায় ভরিয়ে দিলেন রাশমিকাকে।

রাশমিকাকে উদ্দেশ করে নাগার্জুন বলেন, ‘পর্দায় রাশমিকাকে দেখে আমার বারবার মনে পড়ছিল ‘কাশনা কাশানম’ সিনেমার শ্রীদেবীর কথা।

তিনি বলেন, ‘সত্যিই এত ভালো অভিনয় করেছে সে। রাশমিকা আমাদের এ সময়ের শ্রীদেবী। ‘পুষ্পা’ সিনেমা থেকে দর্শক যে তাকে ন্যাশনাল ক্রাশের তকমা দিয়েছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। সিনেমার কারণে এখন সে সবার ক্রাশ। কুবেরায় তুমি দারুণ করেছ, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’

রাশমিকাকে নিয়ে নাগার্জুনের এমন প্রশংসায় আরও ঘি ঢালেন চিরঞ্জীবী। তিনি বলেন, ‘নাগ যেন আমার মুখের কথা কেড়ে নিয়েছে। রাশমিকা তো সবার ক্রাশ বটেই, সে আমারও ক্রাশ।’

নাগার্জুন ও চিরঞ্জীবী যখন কথাগুলো বলছিলেন, তখন তার সামনে দর্শকসারিতে বসে ছিলেন রাশমিকা। সিনিয়র অভিনেতাদের মুখে নিজের এমন প্রশংসা শুনে লজ্জায় মাথা নুয়ে আসছিল অভিনেত্রীর।

এর আগে কুবেরার আরেকটি ইভেন্টে রাশমিকাকে নিয়ে নাগার্জুন বলেন, ‘এই মেয়েটি হচ্ছে প্রতিভার এক পাওয়ারহাউস। আপনারা যদি তার গত কয়েক বছরের চলচ্চিত্রের তালিকা দেখেন, মুখ দিয়ে কেবল একটি শব্দই বের হবে—অসাধারণ। আমরা কেউই দুই-তিন হাজার কোটি বক্স অফিসের অভিনেতা নই। এই মেয়েটা আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে। আমাদের হারিয়ে দিয়েছে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram