ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৯
logo
প্রকাশিত : জুন ৪, ২০২৫

ঢাকায় আসলেন শমিত সোম

বাংলাদেশের হয়ে খেলতে, দেশে এসেছেন শমিত সোম। বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন এই মিডফিল্ডার।

হামজা চৌধুরীর পর বাংলাদেশের অনুশীলন মাতাতে শুরু করেছেন ফাহমেদুল ইসলামও। এবার হাজির শমিত সোম! অন্য প্রবাসী ফুটবলারদের চেয়ে শমিত একটা দিকে আলাদা। এই মিডফিল্ডারই প্রথম বাংলাদেশি ফুটবলার, যিনি খেলেছেন কানাডা ন্যাশনাল টিমের হয়ে।

কানাডা জাতীয় দলের হয়ে তিনটা ম্যাচও খেলেছিলেন শমিত। এরপর সিদ্ধান্ত বদল; আর নয় কানাডা, খেলবেন নিজ দেশ বাংলাদেশের হয়ে।

গণমাধ্যমকে সমিত বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।

জাতীয় স্টেডিয়ামেই আগামী ১০ জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। এর আগে, ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচের জন্য গত ২৮ মে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। সেই দলে রয়েছে কানাডাপ্রবাসী সমিত সোমও।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram