ঢাকা
logo
প্রকাশিত : November 5, 2026

যশোরের চৌগাছায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) চৌগাছা শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সালাম, সহসভাপতি ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জসীমউদ্দীন।

উদ্বোধনী দিনের আকর্ষণ হিসেবে মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় অংশ নেয় চৌগাছা পৌরসভা ফুটবল একাদশ ও পাশাপোল ফুটবল একাদশ। দুই দলের খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠে ক্রীড়ামুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, নতুন প্রতিভার বিকাশ ঘটবে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা আরও বেগবান হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram