ঢাকা
logo
প্রকাশিত : November 5, 2026

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

​ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩:০০ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। ​

সারাদেশের ন্যায় আত্রাই উপজেলাতেও উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বরে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। ​উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি আত্রাই উপজেলার ইউনিয়ন পর্যায় থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘটে।

প্রতিযোগিতার প্রথম দিনে পাচুপুর ইউনিয়ন বনাম আহসানগঞ্জ ইউনিয়নের শিক্ষার্থী (ছেলে ও মেয়ে উভয় বিভাগ)-দের মধ্যে এক আকর্ষণীয় ও জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহ-সভাপতি মঞ্জুরুল আলম এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​

প্রধানমন্ত্রীর এই অনন্য উদ্যোগকে সফল ও সার্থক করতে এবং গ্রামীণ ক্রীড়া অঙ্গনের মানোন্নয়নে আত্রাই উপজেলার বিপুল সংখ্যক ক্রীড়া অনুরাগী, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত থেকে গভীর উৎসাহ ও উদ্দীপনার সাথে অনুষ্ঠানটি উপভোগ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram