ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৮
logo
প্রকাশিত : জুন ১, ২০২৫

৫ম শ্রেণি পাস করলেই ছেলে-মেয়েদের ছাত্রশিবিরে ভর্তির আহ্বান জামায়াত নেতার

ছেলে-মেয়েরা পঞ্চম শ্রেণি পাস করলেই তাদের ছাত্রশিবিরে ভর্তি করানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

শনিবার (৩১ মে) গোপালগঞ্জ শহরের বিসিক চত্বরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের এই নেতা বলেন, এখন মানুষ সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ যদি আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে জামায়াত রাজা হবে না, জনগণকে প্রজা বানাবে না। আমরা হব দেশের মানুষের সেবক।

গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা বদরুদ্দিন, গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাডভোকেট আজমল হোসেন সরদার প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram