ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩১
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৫

কান উৎসবে ‘জঘন্য সাজ’ উর্বশীর!

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ভিন্ন রুপেই ধরা দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড।

অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। কানেও ছিল মানানসই দুল। হাতে ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্লাল।

কিন্তু উর্বশীর এই সাজে প্রশংসার বদলে জুটলো সমালোচনা! সময়টা বেশ খারাপই যাচ্ছে উর্বশীর। যা কিছুই করছেন অভিনেত্রী, হিতে বিপরীত হচ্ছে। সিম্প্রতি নিজের একাধিক বক্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। এবার কান উৎসবে ভিন্ন সাজে নিজেকে জাহির করেও শুনছেন কটাক্ষ!

অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ।

কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালা হবে।’ অনেকে আবার ‘এ আই’ বলে বিদ্রুপও করেন। অনেকেরই পছন্দ হয়নি উর্বশীর সাজসজ্জা, যা তারা মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন। কানের ৭৮তম আসর বসেছে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা শুরু হয়েছে। এবার ভারত থেকেও কানে গেছেন অনেক তারকা। এর মধ্যে প্রথমবারের মতো যাবেন আলিয়া ভাট। এছাড়া ঐশ্বরিয়া রাই বচ্চন তো থাকবেনই। জাহ্নবী কাপুর, ইশান খাট্টার, প্রযোজক করণ জোহর ও নির্মাতা নীরাজ গাইওয়ানও থাকবেন উৎসবে। থাকবেন লাপাতা লেডিসের অভিনেত্রী নিতানশি গোয়েল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram