ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩২
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৫

নিজেকে কখনো আবেদনময়ী মনে করিনি: সামান্থা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবারের মতো ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। ২০২১ সালের ১০ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে।

সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। তারপর ৮-৮০ বছর বয়সি মানুষও এই গানে নেচেছেন। তুমুল জনপ্রিয় এই গান নিয়ে কথা বলেছেন সামান্থা। গালাতা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এই তারকা।

সামান্থা রুথ প্রভু বলেন, “এমন বিশেষ একটি গানের জন্য আমাকে কে ভাববে? তাও যে গানটিতে সত্যি আমাকে আকর্ষণীয় দেখাতে হবে! আমি সবসময়ই সুন্দর, পাশের বাড়ির মেয়ের মতো অভিনয় করতাম। এটি কেবল কোরিওগ্রাফির বিষয় নয়। বরং এটি একটি সাহসী, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব।”

গানটিতে কেবল নাচের বিষয়ই ছিল না। বরং আচরণগত ব্যাপারও ছিল। তা জানিয়ে সামান্থা বলেন, “এটি কেবল নাচের বিষয় ছিল না। এটি আচরণেরও ব্যাপার ছিল। একজন নারী যে স্বভাবে উগ্র, আত্মবিশ্বাসী এবং যৌনতায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। অথচ এ সবের কিছুই আমার মধ্যে নেই।”

নিজেকে আবেদনময়ী মনে করেন না সামান্থা। তার ভাষায়, “আমি আমার জীবনে, কখনো নিজেকে সুন্দরী, আবেদনময়ী নারী মনে করিনি। আমার মনে হয়, ‘ও ও আন্তাভা’ আমার জন্য একটি সুযোগ ছিল।”

গানটির প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সামান্থা রুথ প্রভু বলেন, “প্রথম শটে ৫০০ জুনিয়র আর্টিস্টের সামনে নেচেছিলাম। সত্যি বলতে আমি খুবই নার্ভাস ছিলাম।”

জনপ্রিয়তার কথা চিন্তা করে এ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণ করেছেন পরিচালক সুকুমার। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এটি।

এ সিনেমায়ও আইটেম গান রাখা হয়েছে। সিক্যুয়েলটির আইটেম গানেও সামান্থাকে নাচের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজি হননি ৩৮ বছরের সামান্থা। তার পরিবর্তে নেওয়া হয় শ্রীলীলাকে। সামান্থার মতো আলোড়ন তুলতে না পারলেও প্রশংসা কুড়ান শ্রীলীলা। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলে সিনেমাটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram