ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪০
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৫

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী চোরাকারবারী নিহত হয়েছেন। শনিবার সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (৩৬) উপজেলার হাড়িভাষা  ইউনিয়নের জিন্নাত পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে বলে জানা গেছে।

বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা যায়  আলামিন গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার ভোর রাতে আল-আমিনসহ ১০-১৫ জনের একটি দলকে ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল দেখে ফেলে। এ সময় চোরাকারবারীরা তাদের উপর আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফও তাদের উপর গুলি চালায়। অন্যরা পালিয়ে আসতে পারলেও আল-আমিন নিহত হয়। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।

খবর পেয়ে সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। পতাকা বৈঠকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে লাশ ফেরতের আহ্বান জানান।

শেখ মো. বদরুদ্দোজা বলেন, ভারত ও বাংলাদেশের ১০-১৫ জন চোরাকারবারী বিএসএফকে আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram