ঢাকা
logo
প্রকাশিত : May 8, 2025

বিএনপি ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর: বিএনপি নেতা চন্দন

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বিশিষ্ট ব্যবসায়ীগণের সাথে স্থানীইয় কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার দুপুরে মতবিনিময় সভা করেছেন বিএনপি'র রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

চেম্বার পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আব্দুল ওহাব, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল বারী, পাঁচবিবি থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমসহ অন্যান্য ব্যবসায়ীগণ।

বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই। আমরা নারীদেরও ব্যবসায় সম্পৃক্ত করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। আগামীদিনে আমরা ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর।

ব্যবসায়ী শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু বলেন, ব্যবসায়ীরা নিরাপদে ঝামেলা মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে প্রশাসনের সার্বিক সহযোগিতা করার দাবী জানান।

তিনি আরো বলেন, ব্যবসা ভ্যাট ট্যাক্সের বিষয়ে জাতীয় সমস্যা রয়েছে। এ ছাড়াও জেলা পর্যায়ে জুলুমের স্বীকার হতে হয় সে সব বিষয়ে নজর দেওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে দুই শতাধিক ব্যবসায়ী অংশ গ্রহন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram