ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১০
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৫

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ৭ গোল গানার্সদের

প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই ম্যাচের মধ্যে ওয়েস্টহামের কাছে হার আর নটিংহামের সঙ্গে ড্র: সব মিলিয়ে হতাশায় ছিলো গানার্সরা। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে হতাশাকে আনন্দে কনভার্ট করেছে আর্সেনাল। ফিলিপস স্তাদিওন স্টেডিয়ামে গোল ফেস্টের রাতে পিএসভি আইন্দহোফেনকে ৭-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।

ম্যাচের ১৮ মিনিট। জুরিয়েন টিম্বারের গোলে লিড নেয় গানার্সরা। তিন মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরি। এরপর ৩১ মিনিটে স্কোরলাইন ‘৩-০’। এবারের গোলটি করেন মিকেল মেরিনোর।

প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে পিএসভিকে গোল এনে দেন নোয়া লাং।

এরপর ৩-১ ব্যবধান নিয়ে দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৪৫ মিনিটে আরও চার গোল করে গানার্সরা। স্কোর শিটে নাম তোলেন ওডেগার্ড ও ট্রোসার। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ওডেগার্ড। আর পিএসভির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রিকার্দো ক্যালাফিওরি।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়লো মিকেল আর্তেতার দল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram