ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ, নৈরাজ্য বন্ধ ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের ধানমহালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক কাজী মেহেদী হাসান রিজন।

উপজেলার আহবায়ক কমিটির সদস্য সানজিদা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান অনয়, ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিপন হৃদয়, গৌরীপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি মজিবুর রহমান ফকির, রিয়াজুল হাসনাত, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের আহবায়ক আতাউর রহমান, সদস্য তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত জুলাই-আগষ্টের ছাত্র জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করে হয়েছিল। এই ৫ আগষ্টের পর কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা শহরের কুখ্যাত সন্ত্রাসীদের ছেড়ে দেয়। প্রতিনিয়ত ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, খুনসহ সামাজিক নৈরাজ্য হচ্ছে যার কোন বিচার হচ্ছে না। এই নৈরাজ্যকর পরিস্থিতির নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বক্তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram