ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৭
logo
প্রকাশিত : মে ২১, ২০২৫

গাজীপুর জেলা বিএনপির সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

নাসির উদ্দীন বুলবুল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পাঁচ উপজেলা ও তিন পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা বিএনপি।

জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’

এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'পাঁচ উপজেলা ও তিন পৌর বিএনপির কমিটি মেয়াদ উত্তীর্ণ। যার কারণে সবগুলোতে আহ্বায়ক কমিটি করা হবে। আহ্বায়ক কমিটি করার আগে বিলুপ্ত করার নিয়ম রয়েছে।’

জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘ভবিষ্যতে বিএনপির কার্যক্রমকে আরও বেগবানের জন্য পুরোনো কমিটিকে বিলুপ্ত করে প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এরপর সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটির করা হবে। যার কারণে জেলার বিএনপির আট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram