ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
logo
প্রকাশিত : মে ২১, ২০২৫

খাগড়াছড়ির ইউপি চেয়ারম্যান লাকী ঢাকায় গ্রেপ্তার

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: দীর্ঘদিন আÍগোপনে থাকার পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ০১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার লাকীকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানা একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার তাকে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বলেন, ‘মাহমুদা আক্তার লাকী’র বিরুদ্ধে থানায় একটি রাজনৈতিক মামলার এজাহার ভুক্ত আসামী। মামলাটি ০৫ আগস্ট পরবর্তী সময়ে দীঘিনালা থানায় রুজু হয়।’

পুলিশ জানায়, মাহমুদা আক্তার লাকী সরকার পরিবর্তনের পর থেকে দীর্ঘদিন আÍগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। মাহমুদা আক্তার লাকী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিক নগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জনপ্রতিনিধি হিসেবে মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

গ্রেপ্তারের পর বুধবার (২১ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি জাকারিয়া জানান, বর্তমানে দীঘিনালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram