ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৫

উর্বশীর ৩ মিনিটের মূল্য ৪ কোটি টাকা

গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার নতুন সিনেমা ‘ডাকু মহারাজ’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে ৩৪ বছরের ছোট উর্বশীর সঙ্গে নেচেছেন নান্দামুরি বালাকৃষ্ণা। সিনেমা মুক্তির আগেই গানটির অংশবিশেষ নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন উর্বশী। তারপরই শুরু হয় কড়া সমালোচনা। রীতিমতো বিতর্কে জড়ান নান্দামুরি-উর্বশী। নেটিজেনরা উর্বশী-নান্দামুরির নাচকে ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন। এ নিয়ে এখনো সমালোচনা বন্ধ হয়নি।

এবার জানা গেল, ‘ডাকু মহারাজ’ সিনেমায় অভিনয়ের জন্য মোটা অঙ্কের অর্থ পারিশ্রমিক হিসেবে নিয়েছেন উর্বশী। ইটি নাউয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ সিনেমায় উর্বশীর ৩ মিনিটের পারফরম্যান্সের জন্য ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১৮ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন। অর্থাৎ প্রতি মিনিটের জন্য ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৯ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী।

গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘ডাকু মহারাজ’ সিনেমা বক্স অফিসে বেশ সাড়া ফেলে। স্যাকনিল্কের তথ্য অনুসারে, ৩৮ দিনে ‘ডাকু মহারাজ’ বক্স অফিসে আয় করেছে ১২৫.৫৯ কোটি রুপি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে নেটফ্লিক্সে দেখা যাবে পূর্ণাঙ্গ সিনেমাটি।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ডাকু মহারাজ’ সিনেমা পরিচালনা করেছেন ববি কোলি। উর্বশী-নান্দামুরি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— ববি দেওল, প্রজ্ঞা জয়সওয়াল, রবি কৃষাণ, ঋষি, রাও রমেশ প্রমুখ।

২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।

পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী। বর্তমানে তেলেগু ও হিন্দি ভাষার তিনটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram