ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৫

ইসলামপুর থানায় মোবাইল চার্জার বিস্ফোরণ

ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে ইসলামপুর থানায় মোবাইল চার্জার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে।

জানা যায়, ইসলামপুর থানা ভবনের ২য় তলায় এএসআই জাহাঙ্গীর ও এসআই এমদাদের কক্ষে বুধবার দুপুর ২টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে মোবাইল চার্জার বিস্ফোরণ হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন বের হয়ে মাল্টিপ্লাগে আগুন লেগে পুড়ে ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে থানা কম্পাউন্ড। পরে থানা পুলিশ পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ আনে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্হল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ইসলামপুর থানা সেকেন্ড অফিসার শামসুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ২য় তলার একটি কক্ষে চার্জারে আগুন লাগে। তাৎক্ষণিক ভাবে থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। কোন ক্ষয়ক্ষতি হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram