ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:২৯
logo
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৫

‘মেসির’ কারিশমায় ব্রাজিলকে ৬-০ গোলে হারাল আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিপক্ষে যেন ব্রাজিল কিছুতেই দাঁড়াতে পারছে না। সিনিয়র পর্যায়ে দুই দলের শেষ দেখায় জিতেছিল আর্জেন্টিনা। এবার আরও একবার বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনা উড়িয়ে দিল ব্রাজিলকে। হারিয়েছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।

দলটার এই বিশাল জয়ে বড় অবদান রেখেছেন দলটির ‘নতুন মেসি’ ক্লদিও এচেভরি। যিনি চলতি মাসেই ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা। তিনি করেছেন জোড়া গোল। তাতে ভর করেই আর্জেন্টিনা পেয়েছে বড় এই জয়।

আর্জেন্টিনা অবশ্য এই ম্যাচ শেষে আফসোসই করতে পারে। দক্ষিণ আমেরিকান অ-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে আরও বড় ব্যবধানে হারানো সম্ভব ছিল দলটার। প্রথম ১১ মিনিটেই ৩ গোল জড়িয়ে দিয়েছিল টুর্নামেন্টটির রেকর্ড ১২ বারের বিজয়ী সেলেসাও যুবাদের জালে।

ভেনেজুয়েলায় আজ থেকে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম দিনই সুপার ক্লাসিকো দে লাস আমেরিকাসে মুখোমুখি হয়েছিল দুই দল। ভ্যালেন্সিয়ার এস্তাদিও মিসায়েল দেলগাদোতে আর্জেন্টিনা ৬ মিনিটে পেয়ে যায় প্রথম গোলটা। লক্ষ্যভেদ করেন ইয়ান সুবিয়াবরে।

এর দুই মিনিট পর দৃশ্যপটে আসেন এচেভরি। তিনি নাম লেখান গোলের খাতায়। এর ৩ মিনিট পর ব্রাজিল ডিফেন্ডার ইগর সেররোতে নিজেদের জালে বল জড়িয়ে দিলে বড় হারের শঙ্কায় পড়ে যায় সেলেসাওরা।

তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ৫২ মিনিটে আবারও প্যান্ডোরার বাক্স খুলে দেন আগুস্তিন রুবের্তো। এর দুই মিনিট পর আবারও এচেভরির গোল। ৭৮ মিনিটে সান্তিয়াগো হিদালগোর গোলে ৬-০ গোলের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

ম্যাচ শেষে ‘নতুন মেসি’ এচেভরি বলেন, ‘আমরা বেশ ভালো কাজ করেছি। আমরা এর জন্য প্রস্তুত হয়েই এসেছিলাম। ব্রাজিলের বিপক্ষে খেলায় আমাদের অনুপ্রেরণাটা সবসময় বেশি থাকে। আমরা এখন আরাম করে বসব না, আমাদের আরও উন্নতির দরকার।’

এই টুর্নামেন্টের শীর্ষ চার দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আগামী সেপ্টেম্বরে চিলির মাটিতে বসবে অ-২০ বিশ্বকাপের এই আসর। ব্রাজিল রেকর্ড ১২ বার শিরোপা জিতেছে এই দক্ষিণ আমেরিকান অ-২০ চ্যাম্পিয়নশিপের।

এই টুর্নামেন্টের দুই গ্রুপে পাঁচ টি করে দল রাখা হয়েছে। শীর্ষ তিন দল পরবর্তীতে ছয় দলের রাউন্ড রবিন টুর্নামেন্টে খেলবে। সেখান থেকে শীর্ষ চার দল যাবে বিশ্বকাপে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram