ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:২৯
logo
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৫

ক্লাবে দুঃসময়, গার্দিওলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন স্ত্রী

বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা এখন হাড়েহাড়ে টের পাচ্ছেন একথা। টানা চার মৌসুম প্রিমিয়ার লিগ জেতা কোচকে আজকাল শুনতে হচ্ছে-তিনি কবে সিটিজেনদের থেকে বিদায় নেবেন।

মাঠে চরম বাজে পারফর্ম করছে সিটি। প্রিমিয়ার লিগে অবস্থান ৫ নম্বরে। আর এর মধ্যে কাল রাতে চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ২ গোলে এগিয়ে থাকার পরও শেষমেশ ৪-২ গোলে ম্যাচ হেরেছে সিটি। তাতে নকআউট পর্বে খেলা একরকম অনিশ্চিত। এই অবস্থায় তার জীবন সঙ্গী ক্রিস্টিনার সঙ্গেও বিচ্ছেদ হয়েছে তার। এতদিন খবরটি গুঞ্জন থাকলেও এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্রিস্টিনা।

সবশেষ ম্যাচে পিএসজির বিপক্ষে হেরে যাওয়ায় ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ টেবিলে ২৫তম সিটি। ব্রুগার বিপক্ষে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে তারা। পয়েন্ট তালিকায় শীর্ষ ২৪ দল উঠবে নকআউট পর্বে। শীর্ষ আট সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম—এই ১৬টি দলের মধ্যে প্লে–অফ থেকে বাকি আট দল উঠবে শেষ ষোলোয়। যা নিয়েই এখন চিন্তিত গার্দিওলা।

এদিকে বিয়ের ১০ বছরের মাথায় গার্দিওলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন তার স্ত্রী ক্রিস্টিনা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই লেখক ও সাংবাদিককে গার্দিওলাকে ছাড়া হাসিখুশিই দেখা গেছে। যেখানে ক্রিম রঙের কোট, ধূসর ট্রাউজার ও সাদা জুতা পরা ক্রিস্টিনা জানিয়েছেন, ‘খুব ভালো আছেন তিনি। মানসিক অবস্থাও ঠিক আছে তার।’

জানা গেছে, সবশেষ মৌসুমে গার্দিওলা নতুন করে ম্যানচেস্টার সিটিতে দুই বছরের চুক্তি নবায়ন করাই তাদের বিচ্ছেদের নেপথ্য কারণ। অবশ্য এ বিষয়ে কথা বলেননি ক্রিস্টিনা।

তবে এর আগে, গার্দিওলার বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনা সাংবাদিক লোরেনা ভাসকেস বিচ্ছেদের কারণ হিসেবে জানিয়েছিলেন, ‘পেপের বিরুদ্ধে ক্রিস্টিনার অনেক অভিযোগের একটি হলো তিনি নিজের পেশাদারি প্রজেক্টে অনেক বেশি মনোযোগী। সে (ক্রিস্টিনা) তাকে খুব বেশি জড়িয়ে পড়তে দেখেছে। সম্ভবত এ কারণেই সে নিজের জীবনকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার কথা ভেবেছে।’

বিচ্ছেদের সিদ্ধান্তটি ক্রিস্টিনার জানিয়ে লোরেনা বলেন, ‘ডিসেম্বরে তারা বার্সেলোনায় গিয়ে সন্তানদের নিয়ে একসঙ্গে বড়দিন কাটানোর পর বিচ্ছেদের সিদ্ধান্তটি তখনই নেওয়া হয় এবং সিদ্ধান্তটি ক্রিস্টিনার।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram