ঢাকা
logo
প্রকাশিত : January 21, 2025

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে দু’জন আটক

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ লিটার চোলাই মদ ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসারসহ শ্রীমঙ্গল থানাধীন জাগছড়া চা বাগান থেকে বন মামলার ২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি বিছুন বাউরী আটক করা হয়। সে ওই বাগানের ভানু বাউরী’র পুত্র।

এছাড়া একই রাতে এসআই(নিরস্ত্র) আব্দুর রহিম জিবান সঙ্গীয় অফিসারসহ কালীঘাট ইউপির অন্তর্গত ভূরভুরিয়া চা বাগান থেকে ১০ লিটার চোলাই মদসহ সাজু রিকিয়াসন (২৫) কে আটক করা হয়। আটক সাজু রিকিয়াসন ওই বাগানের মৃত কালিচরন রিকিয়াসনের পুত্র।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram