ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2024

বাংলাদেশ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মানবাধিকার পরিপন্থী: জামায়াত

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২২ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ‘অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে’ বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

‘অমিত শাহের এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না।’

গোলাম পরওয়ার বলেন, এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram