ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2026

জন্ম ও মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে সেরা শার্শার ইউএনও ফজলে ওয়াহিদ

শার্শা (যশোর) প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে খুলনা বিভাগের সেপ্টেম্বর ২০২৬ মাসের সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কার্যকর ভূমিকা, নিয়মিত তদারকি এবং সেবার মানোন্নয়নে অবদানের জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজলভ্য করা এবং নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা আনতে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের মূল্যায়নে খুলনা বিভাগের সেরা ইউএনও হিসেবে নির্বাচিত হন ফজলে ওয়াহিদ।

এ স্বীকৃতির মাধ্যমে শার্শা উপজেলা প্রশাসনের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্যের বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকারও স্বীকৃতি মিলেছে।

ফজলে ওয়াহিদ শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। তার এ অর্জনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram