ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2026

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় হাসপাতাল কর্তৃপকক্ষের পর জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের এই কমিটিকে অগ্নিকাণ্ডের কারণসহ সার্বিক বিষয় তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রকৌশলীকে সদস্য করা হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাঁচ সদস্যের কমিটি করেছি। এর আগে আগুনের ঘটনা তদন্তে মঙ্গলবার সকালে পাঁচ সদস্যের কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের মধ্যে হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে ১১ নম্বর লিফটে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের চারটি ইউনিট কাজ করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সময় ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিচে নামার সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন। তবে স্বজনদের দাবি, আগুন লাগার ঘটনায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আতঙ্ক ও হুড়োহুড়িতে চারজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram