ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪১
logo
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৬

ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ, সেমিফাইনাল ম্যাচটি সহজ হবে না: ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ, সেজন্য সেমিফাইনাল ম্যাচটি সহজ হবে না বলে মনে করেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে রাষ্ট্রদূত জানান, ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানাতেই সেমিফাইনালে নীল জার্সি পরে খেলবে আর্জেন্টিনা।

হালের দুই সেনসেশন মেসি সেরা নাকি রোনালদো; এমন প্রশ্ন অনেকটা হেসে উড়িয়ে দিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস । স্নায়ুর পরীক্ষা নিয়ে সেমিতে আসা নিজের দল নিয়ে, এতটা নির্ভার নন। কেননা প্রতিপক্ষের নাম যে ইংল্যান্ড। ১৯৮৬ সালের বিশ্বকাপের আইকনিক নীল জার্সি পরে হারিয়েছিল; ইংলিশদের। তাই তো রাষ্ট্রদূতের প্রত্যাশা মেসিদের সেই নীল বিষে শেষ হবে কেইনদের যাত্রা।

ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস বলেন, সেমিফাইনালের ম্যাচটি খুব কঠিন হবে। কোনো দলকেই পরিষ্কারভাবে ফেভারিট বলা যায় না। তবে আমি আশা করি, শেষ পর্যন্ত আর্জেন্টিনাই জিতবে। ইংল্যান্ড খুবই শক্তিশালী দল। তাদের দলে অসাধারণ স্ট্রাইকার হ্যারি কেন আছেন। এছাড়াও জুড বেলিংহ্যামও দুর্দান্ত ফর্মে রয়েছেন। পুরো দলই অনেক ভালো। ঠিক কী কারণে নিল জার্সি পরার সিদ্ধান্ত, তা আমি জানি না। তবে এটি অবশ্যই মারাদোনার প্রতি এক ধরনের শ্রদ্ধা নিবেদন হবে। আমাদের কাছে মারাদোনা সবসময়ই অনুপ্রেরণার উৎস। এমনকি মেসিও তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। তাই মারাদোনা সবসময় আমাদের হৃদয়ে আছেন।

মেসি দলের মধ্যে প্রভাব খাটান, না কী পুরো দল মেসির জন্যই খেলে-এ নিয়ে কৌতুহল আছে সাধারনের। বিষয়টির ব্যখাও দিলেন রাষ্ট্রদূত।

মার্সেলো কার্লোস বলেন, আর্জেন্টিনার সব খেলোয়াড়ই বলেন, মেসির সঙ্গে খেলতে পারা তাদের জন্য সৌভাগ্যের বিষয়। তারা তার কাছ থেকে প্রতিনিয়ত শিখছে। সবচেয়ে বড় বিষয় হলো, এত বড় তারকা হওয়ার পরও তিনি অত্যন্ত বিনয়ী। ৩৯ বছর বয়সেও তিনি কঠোর পরিশ্রম করে চলেছেন। ফলে তার সঙ্গে তাল মিলিয়ে খেলতে হলে অন্যদেরও বাড়তি পরিশ্রম করতে হয়।

পেশাগত কাজের সময় আর্জেন্টাইন ফুটবল গ্রেট ম্যারাডোনার সাথে দেখা হওয়া স্বপ্নপূরনের মুহুর্ত বলেও জানান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। তবে মেসির সাথে দেখা এখনও হয়নি তার।

ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, ২০০২ বিশ্বকাপের সময় ম্যারাডোনা জাপানে এসেছিলেন। তখন আমি দূতাবাসে কর্মরত। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। সেখানে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার সুযোগও পাই। তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক, বিনয়ী এবং সবার জন্য উন্মুক্ত একজন মানুষ। তার একটি অটোগ্রাফও নিয়েছিলাম। আমার জন্য সেটি ছিল স্বপ্নপূরণের মতো একটি মুহূর্ত। তবে এখনো মেসির সাথে সাক্ষাতের সুযোগ হয়নি। অনেক মানুষেরই তো সেই সৌভাগ্য হয় না। মেসি বিশ্বের নানা প্রান্তে খেলেছেন। আশা করি, একদিন নিশ্চয়ই দেখা হবে।

বলা যায়, জমজমাট এক সেমির অপেক্ষায় আছেন এই আর্জেন্টানাইন রাষ্ট্রদূত। ফলাফল যাই হোক না কেন, আলবেসেলেস্তাদের প্রতি বাংলাদেশের অকৃত্রিম ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram