ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১০
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

ইউরোপীয় পার্লামেন্টে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের দাবি

আন্তর্জাতিক ফুটবল খেলায় পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্ট।

মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপ ফুটবলে ফিফা সভাপতির ভূমিকা খতিয়ে দেখতে বিশেষ তৎপরতা শুরু করেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।

পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি চিঠিও পাঠিয়েছেন তারা।

চিঠিতে বলা হয়েছে, ফিফার পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে হবে। বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও সততা বজায় রাখতে ইউরোপের দেশগুলোর এখনই হস্তক্ষেপ করার উপযুক্ত সময় বলেও উল্লেখ করা হয়েছে।

ইউরোপীয় নীতি নির্ধারকদের মতে, বালোগান মামলার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড পেয়েছিলেন। তবে এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর ফিফা একটি বিশেষ আইনি ব্যবস্থার মাধ্যমে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে। বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

খবর রয়েছে, ট্রাম্প এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন। ‘একটি বিশাল অন্যায়ের অবসান ঘটানোর জন্য’ তাকে ধন্যবাদও জানান তিনি।

এই ঘটনার পর ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ইউরোপজুড়ে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ঘটনাটিকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেছে, ‘এটি একটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘটনা।’

এদিকে ২০২৬ বিশ্বকাপের একাধিক ম্যাচে ফিফা, কর্তৃপক্ষ ও রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এসব অভিযোগের পাশাপাশি ম্যাচের ফলাফলে রাজনৈতিক চাপ, পৃষ্ঠপোষকতা সংক্রান্ত বিষয় এবং ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও খতিয়ে দেখবে ইউরোপীয় পার্লামেন্ট।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram