ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৫
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

তেঁতুলিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে উফশী রোপা আমনের সার ও বীজ বিতরণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ মৌসুমের রোপা আমন উফশী জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমপির প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম এবং সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনজুর মোর্শেদ পলাশ।

খরিপ মৌসুমে উফশী রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিজন কৃষককে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ৫ কেজি, ডিএপি (DAP) সার ১০ কেজি, এমওপি (MOP) সার ১০ কেজি বিতরণ করা হয়।

​উদ্বোধনকালে কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলায় রোপা আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং কৃষকরা ব্যাপকভাবে লাভবান হবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

​এসময় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সঠিক নিয়মে সার ও বীজ ব্যবহারের পরামর্শ দেন। বিনামূল্যে এই সার ও বীজ পেয়ে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram