ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৬
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনী বাজারে আবাসিক তিনটি হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজ, ঢাকা হোটেল ও সেভেন হোটেলে ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ করে আসছিল স্থানীয়রা। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ৭ নারী ও ৭ পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের। এছাড়া অবৈধ সম্পর্কের সূত্রে কয়েকজন নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে। অভিযানের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কিছু দেহ ব্যবসার সঙ্গে জড়িত এবং কিছু পরকীয়া সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিল।

বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো আরিফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram