ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৪
logo
প্রকাশিত : মে ৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্দ্যোগে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার একেএন ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে আলোচকরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার বহুমাত্রিক প্রতিভা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন।

শেষে জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন গোষ্ঠির শিল্পিরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram