ঢাকা
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৫
logo
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৬

শাহরুখের সিনেমা দেখে স্ত্রীর ওড়না দিয়ে চোখ মুছেছিলেন আমির!

পর্দায় নিখুঁত অভিনয়ের জন্য আমির খান ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবে পরিচিত। তবে বাস্তবের আমির কতটা আবেগপ্রবণ তা আবারও প্রমাণিত হলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, রোম্যান্টিক সিনেমা দেখতে গিয়ে তিনি প্রায়ই নিজের চোখের পানি ধরে রাখতে পারেন না। এমনকি শাহরুখ খানের একটি সিনেমা দেখে থিয়েটারে বসে অঝোরে কেঁদেছিলেন তিনি।

রেডিও মির্চিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, তিনি ব্যক্তিগতভাবে রোম্যান্টিক ও মানবিক গল্পের সিনেমার বড় ভক্ত। বিশেষ করে সম্পর্কের টানাপোড়েন তাকে গভীরভাবে নাড়া দেয়। এই প্রসঙ্গে তিনি শাহরুখ খান অভিনীত কালজয়ী সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ দেখার এক মজার স্মৃতি শেয়ার করেন।

আমির জানান, করণ জোহর পরিচালিত এই সিনেমাটি তিনি মুম্বাইয়ের রাজকমল থিয়েটারে বসে দেখছিলেন তৎকালীন স্ত্রী রিনা দত্তের সঙ্গে।

সিনেমার একের পর এক আবেগঘন দৃশ্যে আমির এতটাই বুঁদ হয়ে গিয়েছিলেন যে, বারবার তার চোখ দিয়ে পানি পড়ছিল।
মজার চলে আমির জানান, হাতের কাছে রুমাল না থাকায় তিনি পাশে বসে থাকা রিনা দত্তের ওড়না দিয়েই বারবার চোখ মুছেছিলেন। ওড়নাটিতে জরির কাজ করা থাকলেও আবেগের চোটে সেটি খেয়াল করেননি আমির। ফলাফল—বারবার চোখের পানি মোছার কারণে ওড়নাটি অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল!

এই ছোট ঘটনাটি প্রমাণ করে যে, আমির খান কেবল একজন বড় মাপের অভিনেতাই নন, বরং একজন সাধারণ দর্শক হিসেবেও গল্পের সাথে গভীরভাবে মিশে যেতে পারেন।

উল্লেখ্য, আমির খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘সিতারে জমিন পার’ সিনেমায়। সেখানে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় তার অভিনয় দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram