ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৯
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

শুটিং নিয়ে কী চলছে কার্তিক-শ্রীলীলার নতুন ছবিতে?

বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণি সিনেমার অভিনেত্রী শ্রীলীলা-কে নিয়ে নতুন একটি রোমান্টিক মিউজিক্যাল ড্রামা তৈরি করছেন পরিচালক অনুরাগ বসু। গত বছর ছবিটির প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এই ছবির বর্তমান অবস্থা ও মুক্তির পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন।

ছবিটির শুটিং প্রায় শেষ হয়ে এসেছে বলে যে খবর ছড়িয়েছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছেন অনুরাগ বসু।

তিনি জানান, সিনেমাটির মাত্র ৪৫ দিনের শুটিং হয়েছে এবং এখনও অনেক কাজ বাকি। ২০২৫ সালের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শুটিং বিলম্বিত হওয়ায় মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে।

টি-সিরিজের প্রযোজনায় নির্মিত এই নাম ঠিক না হওয়া সিনেমাটির গান নিয়ে দর্শকদের বাড়তি প্রত্যাশা রয়েছে। কারণ, ছবিটির মিউজিক করছেন জনপ্রিয় সুরকার প্রীতম।

কার্তিক ও শ্রীলীলার নতুন কেমিস্ট্রি এবং প্রীতমের সুর—সব মিলিয়ে বড় পর্দায় একটি মিউজিক্যাল ড্রামা আসতে চলেছে।পরিচালক জানান, কার্তিক ও শ্রীলীলার এই প্রজেক্টটি শেষ করার পরেই তিনি তার স্বপ্নের প্রজেক্ট 'কিশোর কুমার বায়োপিক'-এর কাজ শুরু করবেন। আপাতত তার সবটুকু মনোযোগ কার্তিক আরিয়ানের এই রোমান্টিক সিনেমাটিকে ঘিরেই।

সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram