

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন মৌলভীবাজার-হবিগঞ্জ থেকে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তিনবারের নির্বাচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা। রোববার বিকেলে তিনি বিএনপির প্রধান কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বড়লেখার বিএনপি নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা বলেন, বিএনপির রাজনীতি করার কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের নানা জুলুম-অত্যাচারের শিকার হয়েছেন। দলের নীতি নির্ধারকরা যদি ত্যাগিদের মূল্যায়ন করেন, তবে তাকেই মনোনয়ন দিবেন বলে বিশ্বাস করেন।

