ঢাকা
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫২
logo
প্রকাশিত : মার্চ ৩১, ২০২৬

১৫তম জন্মদিনের পর ব্যাট হাতে সূর্যবংশীর ঝড়, ১৫ বলে ফিফটি

মাত্র ১৫ বছর বয়সেই আবারও আলোচনায় বৈভব সূর্যবংশী। ১৫তম জন্মদিনের তিন দিনের মাথায় ব্যাট হাতে ঝড় তুলে ১৫ বলেই হাফ সেঞ্চুরি করেছেন এই তরুণ ব্যাটার। তার আগ্রাসী ইনিংসে ভর করে রাজস্থান রয়্যালস সহজেই হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। 

চেন্নাইয়ের দেওয়া ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ১৩তম ওভারের প্রথম বলেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে রাজস্থান। দলের জয়ে বড় অবদান রাখেন সূর্যবংশী। তিনি মাত্র ১৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৫২ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ২০০-এরও বেশি।

তবে ইনিংসের শুরুটা তার জন্য সুখকর ছিল না। নিজের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন সূর্যবংশী, কিন্তু ফিল্ডার কার্তিক শর্মা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। জীবন পেয়ে এরপর আর পেছনে তাকাতে হয়নি এই তরুণকে।

পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাজস্থান। সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ ওভারে দলটি তুলে ফেলে ৭০ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ১৬ বলে ৫২ রান করে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৪টি চার।

ম্যাচ শেষে সূর্যবংশী বলেন, পাওয়ার প্লেতে ভালো করার পরিকল্পনাই ছিল তার। তিনি জানান, শুরুতে উইকেটে বল ঠিকভাবে ব্যাটে আসছিল না। তবে বল পুরোনো হওয়ার পর ব্যাটিং করা সহজ হয়ে যায়।

এছাড়া রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। সূর্যবংশীর ভাষ্য, মৌসুমের শুরু থেকেই দলীয় ম্যানেজমেন্ট তাকে স্বাভাবিক খেলাটা খেলতে উৎসাহ দিয়েছে। পরিস্থিতি বুঝে নিজের খেলায় থাকার পরামর্শই দেওয়া হয়েছে তাকে।

উল্লেখ্য, গত আসরেও আলোড়ন তুলেছিলেন এই তরুণ ব্যাটার। মাত্র ১৪ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে   অভিষেক হয়ে সাত ম্যাচে ২৫২ রান করেছিলেন তিনি। সেই আসরে ৩৫ বলে সেঞ্চুরি করে টুর্নামেন্টের দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ডও গড়েন সূর্যবংশী। পুরো মৌসুমে তার স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৫।

মাত্র ১৫ বছর বয়সেই এমন পারফরম্যান্সে ভবিষ্যতের বড় তারকা হিসেবেই দেখা হচ্ছে বৈভব সূর্যবংশীকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram